জাতীয়

রূপগঞ্জে সিটি গ্রুপের অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের সিটি অটোরাইস এন্ড ডালমিলস এর হাকস্ ইয়ার্ডের পাইপ বিস্ফোরনে আগুনে দগ্ধ দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে।

রোববার (২১ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতরা হলেন, হযরত আলী(৫০), বেলায়েত হোসেন(৬০)।

ডা. এসএম আইউব হোসেন বলেন , হযরত আলী(৫০) শরীরে ১০০ শতাংশ ও বেলায়েত হোসেনের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে একজন আশঙ্কাজনক অবস্থায়।

উল্লেখ্য শনিবার দুপুর দুই টার দিকে ঘটনাটি ঘটে। তাদের কে প্রথমে স্থানীয় ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখান থেকে বিকালে শেখ হাসিনা জাতীয় বা র্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের নেয়া হয়।

দগ্ধ তিন জনই ঐ কারখানার শ্রমিক হিসাবে কাজ করতেন। মৃত হযরত রূপগঞ্জের গর্ন্দ্বপুর গ্রামের মৃত সুরজত আলী ছেলে। তিনি ঐ কারখানার শ্রমিক।

মৃত বেলায়েত একই উপজেলার তারাবো পৌরসভার গর্ন্দ্বপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।চিকিৎসাধীন সিরাজুল এর বাড়িও একই পৌরসভার তালতলা গ্রামের মৃত মো তাহের আলীর বাসিন্দা।

সিটি গ্রুপের এডমিন অফিসার রবীন্দ্রনাথ লথ জানিয়েছেন, সিটি অটোরাইস এন্ড ডালমিলস এর হাকস ইয়ার্ডে পাইপ বিষ্ফোরনে আগুন লেগে তারা তিনজন দগ্ধ হয়েছেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা