জাতীয়

ভাড়া সন্ত্রাস ঠেকাতে বন্ধ হচ্ছে সিটিং সার্ভিস

নিজস্ব প্রতিবেদক: ভাড়া সন্ত্রাস বন্ধ করতে রাজধানীর বাস-মিনিবাসগুলোতে সিটিং সার্ভিস তুলে দিতে পারে বিআরটিএ। এ সার্ভিসের নাম করে পরিবহনে হচ্ছে যাত্রী হয়রানি। আগেও এ ধরনের সার্ভিসের কোনো অনুমোদন ছিলো না।

সিটিং সার্ভিস বন্ধ রাখতে ২০১৭ সালের এপ্রিলে সিদ্ধান্ত নিয়েছিলো পরিবহন মালিকদের সংগঠন। তবে অঘোষিত ধর্মঘটের মুখে সেসময় তা বন্ধ করা যায়নি।

এখন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সিটিং সার্ভিস লেখা বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এমনটি জানিয়েছেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ। মঙ্গলবার (৯ নভেম্বর) বিআরটিএ ভবনে অনুষ্ঠিত জরুরি সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

বৈঠকে তিনি বলেন, ঢাকা মহানগরে কোনো বাস সিটিং সার্ভিস লিখতে পারবে না। রুট পারমিটের শর্ত মেনে বাসগুলোতে ভাড়া নেয়া হচ্ছে না। বুধবার (আজ) এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেবো।
জানা গেছে, আজ বিকেল তিনটার দিকে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির প্রধান কার্যালয়ে মালিক ও শ্রমিকদের বৈঠক হবে। বৈঠকে মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা অংশ নেবেন। সিটিং সার্ভিস লেখা যাবে না- এমন সিদ্ধান্ত বৈঠক থেকে নেওয়ার কথা রয়েছে।
বিআরটিএ ভবনে অনুষ্ঠিত জরুরি বৈঠকে উপস্থিত ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান নুর নবী শিমু গণমাধ্যমকে বলেন, সিটিং সার্ভিস পরিবহনে নৈরাজ্য বাড়িয়েছে। এটি বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে সরকার-মালিকদের।

এনায়েত উল্ল্যাহ বলেন, আট বছর পর বাস ভাড়া বাড়ানো হয়েছে। অনেকে ভুল তথ্য প্রচার করছেন। ঢাকা মহানগর পুলিশকে সঙ্গে নিয়ে আমরা অনুসন্ধান করছি। অতিরিক্ত ভাড়া আদায় রোধে মালিক-শ্রমিকদের ১৫টি টিম থাকবে। শুধু ভাড়া বিষয়ে অভিযান পরিচালনা করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। অন্য বিষয়গুলো আমলে নিলে অতিরিক্ত ভাড়া আদায় রোধের কর্মসূচি ব্যাহত হবে।

বিভিন্ন অভিযোগে ২০১৭ সালের ১৬ এপ্রিল থেকে রাজধানীতে বাসে সিটিং, গেটলক ও স্পেশাল সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নেয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। বিষয়টি তদারকিতে রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছিলো।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা