ফাইল ফটো
জাতীয়

স্বামীর সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমানে তানিয়া আক্তার ফারজানা (১৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৯ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে ঘটনাটি ঘটে।

নিহতের স্বামী আরিফ হোসেন বলেন, আমি মাঝেমধ্যে ঘুরতে গেলে বা দেরিতে বাসায় ফিরলে এসব তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটকাটি হতো।
আজ (মঙ্গলবার) সকালেও দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতের সবার অগোচরে তার কক্ষে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

তিনি আরও বলেন, সন্ধ্যার পরে আমি পাশেই শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে বাসায় ফিরে দরজা বন্ধ দেখে ডাকা-ডাকি করি। কিন্তু তার সাড়া- শব্দ না পেয়ে দরজার ফাঁকা দিয়ে তাকে ঝুলন্ত দেখতে পাই। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। তখন কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃত তানিয়া বরিশাল বাকেরগঞ্জ উপজেলার ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠানে কর্মরত আরিফ হোসেনের স্ত্রী। বাড্ডায় বড়টেক মসজিদ গলিতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা