ট্রেন
জাতীয়

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর খিলগাঁও রেল গেইট এলাকায় ট্রেন থেকে নামার সময় অপর একটি ট্রেনে ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার আশরাফুল আলম (বাচ্চু) (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৬ নভেম্বর) রাত সাড়ে নয়টায় এ ঘটনাটি ঘটে।

মৃতের স্বজনরা জানান, খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে রেল ক্রসিংয়ে ট্রেনটি ধীরগতিতে চলছিল। এসময় ট্রেন থেকে নেমে রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রেন তাকে ধাক্কা দিলে মাথায় আঘাত পায় এবং গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) আশরাফ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানতার কারনেই এ দূর্ঘটনাটি ঘটেছে। এক ট্রেন থেকে নামার পরে পাশের লাইনে আরেক ট্রেন হয়তো খেয়াল না করায় দুর্ঘটনার স্বীকার হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা