ফাইল ফটো
জাতীয়

হাতিরঝিলে স্কুলছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিল থানাধীন রামপুরা ওয়াবদা রোডে গলায় ফাঁস লাগিয়ে স্কুলছাত্র আত্মহত্যা করেছে। তার নাম বিজয় ইসলাম রোহান (১৬)। সে স্থানীয় রামপুরা আইডিয়ার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬টায় এ ঘটনাটি ঘটে। রামপুরায় ভাড়া বাসায় ফ্যাসের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া আটায় মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানায় জানানো হয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলার মৃত ইউসুফ আলীর ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে ছিল ছোট ।

মৃতের বড় ভাই হৃদয় ইসলাম জানান, তার বাবা ৬ মাস আগে স্টোক করে মারা গেছেন। মা ডায়াবেটিস রোগী, তিনি রাস্তায় হাটতে ও তার ওষুধ কিনতে গিয়ে ছিলেন। রোহান তার মাকে বলেছিল তার জন্য চানাচুর নিয়ে আসতে; তিনি আরও বলেন আমিও ছিলাম বাহিরে। বাসায় ফিরে মা দেখতে পায় ছেলে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।

তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, সে বিষয়ে পরিবারের লোকজন কিছু বলতে না পারলেও। এ বিষয়ে মৃতের বড় ভাই বলেন, তার ভাই রোহান কিছুদিন যাবত কোন কারণে হতাশাগ্রস্ত ছিল। হয়তো তাই এ ঘটনাটি ঘটিয়েছে। তবে আমাদের কোন অভিযোগ নেই, আমরা বিনা ময়নাতদন্ত নিতে চাচ্ছি বলেও জানান তিনি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা