ছবি: সংগৃহীত
জাতীয়
ভারতের প্রজাতন্ত্র দিবস

শেখ হাসিনা হতে পারেন প্রধান অতিথি

সাননিউজ ডেস্ক: আসছে বছরের ২৬ জানুয়ারি ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস। সবকিছু থাকলে এ দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হতে পারেন। এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের সরকারি পর্যায়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানিয়েছে দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো।

এ উপলক্ষে শেখ হাসিনা দিল্লি গেলে দেশটির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করবে। এর আগে বাংলাদেশের কোনও রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন না।

তবে এ উপলক্ষে এর আগে বাংলাদেশ সম্মানিত হয়েছে। বাংলাদেশের ও বাহিনীর ১২২ জনের সমন্বিত চৌকস দল গেলো প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য প্যারেডের সূচনা করেছিল। তাদের প্যারেডের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের স্মরণ করার পাশাপাশি উদ্‌যাপিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। করোনার কারণে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোনও বিদেশি রাষ্ট্র বা সরকারপ্রধান উপস্থিত ছিলেন না।

দুই দেশের কূটনৈতিক সূত্র বলছে, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির আমন্ত্রণ পেরে পারেন। এমন প্রস্তাব আলোচনায় এসেছে। তবে বিষয়টি চূড়ান্ত নয়, এ বিষয়ে বলার সময় এখনো আসেনি। বিষয়টি চুড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না।’

আগামী বছর শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভারতে এলে তা হবে দুই দেশের সম্পর্কের ‘সোনালি অধ্যায়ের’ আরও এক অভিনব স্বীকৃতি।

ভারতের স্বাধীনতার ৩ বছর পর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান সমর্পিত হয়। প্রজাতন্ত্র ভারতের পথচলার সেই শুরু।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা