ফাইল ফটো
জাতীয়

ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গাউছিয়া এলাকায় থেকে ছুরিকাহত অবস্থায় নব কুমার শাহা (২৮)নামে এক ব্যক্তিকে দুই যুবক স্থানীয় আল রাজি হাসপাতাল রেখে চলে যান। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোববার (৩১ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে ঢামেক হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে রোগী আসার আগেই তাহমিনা নামে এক তরুণী মহাখালী থেকে (মেডিক্যাল টেকনোলোজিস্ট) হাসপাতালে ছুটে আসেন। তিনি দেখে তাকে শনাক্ত করেন। তিনি বলেন, তার নাম নব কুমার শাহা। তার বাড়ি নরসিংদীর সদর হাজীপুর গ্রামে। তিনি গাউছিয়া এলাকায় একটি শোরুমে চাকরি করেন। সম্পর্কে তার বন্ধু হয়।

তিনি বলেন, নিহতের এক বন্ধুর মাধ্যমে তিনি সংবাদ শুনে হাসপাতালে আসছেন। তার মৃত্যুর সংবাদ শুনে তিনিও অজ্ঞান হয়ে পড়েন।

নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল বারেক ছুরিকাঘাতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আমি সহযোগিতা করে গোলাকান্দাইল আল রাজি হাসপাতাল থেকে ঢামেক হাসপাতাল পাঠিয়েছি। যতটুকু জানতে পেরেছি সোনারগাঁও থানার তালতলা পুলিশ ফাঁড়ির অধীনে ঘটনাটি ঘটিয়েছে বলে জানতে পেরেছি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি বলেন, বিষয়টি রূপগঞ্জ ও সোনারগাঁও থানাকে অভিহিত করা হয়েছে। নিহতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। নিহতের পেটে ছুরিকাঘাতের জখম রয়েছে। নিহতের হাতে হ্যান্ডগ্লাফস লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, তার সাথে মোটরসাইকেল ছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা বলতে পারবে, কিভাবে কী ঘটেছিল। নিহত নব কুমার শাহা দুই ভাইয়ের মধ্যে বড় ছিল।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা