জাতীয়

স্বপ্ন ও ভাষা দিতে পারে সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সমাজে যারা স্বপ্ন দেখতেও ভয় পায়, তাদেরকেও একজন সাংবাদিক স্বপ্ন দেখাতে পারে।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকায় এ্যাকশনএইড বাংলাদেশ আয়োজিত ‘এ্যাকশনএইড ইয়াং জার্নালিস্ট মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আজকের পত্রিকা সম্পাদক ড. গোলাম রহমানের সভাপতিত্বে নিউজ ২৪ চ্যানেলের সিনিয়র বার্তা সম্পাদক বোরহানুল হক সম্রাট, একশনএইড বাংলাদেশ এর ব্যবস্থাপক নাজমুল আহসান বক্তব্য রাখেন।

ড. হাছান মাহমুদ বলেন, সমাজে অনেক মানুষ আছে যারা কষ্ট বেদনার কথা কাউকে বলতে পারে না, যাদের কষ্ট-বেদনার কথা কেউ ভাবে না। একজন সাংবাদিক তার কলমের মাধ্যমে, তার রিপোর্টিংয়ের মাধ্যমে টেলিভিশনে, পত্রিকায় এমনকি অনলাইনে তার কথাগুলো বলতে পারে। তার মুখে ভাষা দিতে পারে এবং তাকে সাহস জোগাতে পারে।

তথ্যমন্ত্রী তরুণ সাংবাদিকদের জন্য পুরস্কার প্রবর্তন করায় একশনএইডকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই পুরস্কার তরুণ সাংবাদিকদের পেশাগতভাবে উৎসাহিত করছে।

তিনি আরও বলেন, ‘পত্রিকায় আবার শিশুদের পাতা প্রবর্তন করলে ভালো হবে, শিশুরা শিখবে, লিখবে এবং এই লেখা জীবন সংগ্রামের পথে, স্বপ্ন পূরণের পথে তাদেরকে সহায়তা করবে। একই সাথে একজন সাংবাদিকের ভুল রিপোর্টিংয়ের কারণে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সেটিও মাথায় রাখতে হবে। আমাদের দেশে গত দশকে গণমাধ্যমের গাণিতিক বিকাশ ঘটেছে কিন্তু ভালো রিপোর্টিং করার প্রশিক্ষণ সেভাবে হয় না। এদিকে নজর দিতে হবে।’

অনুষ্ঠানে তিনজন তরুণ সাংবাদিকের মধ্যে বিটিভি’র ইকবাল হোসেন, দ্য ঢাকা অ্যাপোলগের ডেপুটি ম্যানেজিং এডিটর মিফতাহুল জান্নাত এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক শরফুল আলমকে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কৃত করা হয়।

এছাড়া নিউজ২৪ এর সাংবাদিক বাবু কামরুজ্জামান, ডেইলি স্টারের সাংবাদিক নীলিমা জাহান, দৈনিক যুগান্তরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক এম ইউসুফ আলী ও আইপিনিউজবিডি’র প্রধান প্রতিবেদক সতেজ চাকমাকে ফেলোশিপ দেয়া হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা