দগ্ধ ফয়সাল
জাতীয়

বিস্ফোরণে দগ্ধ দু’জনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ দুই পরিচ্ছন্ন কর্মীর অবস্থা আশঙ্কাজনক। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৩১ অক্টোবর) বেলা সাড়ে দশটায় দক্ষিণখানের আশকোনায় ব্লুবার্ড রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ দুইজন হলেন, ফয়সাল (১৫) ও কাইয়ুম (২০)।

ফয়সাল হবিগঞ্জের লাখাই উপজেলার বরপর্ণী গ্রামের এলু মিয়ার ছেলে। আর কাইয়ুম বরিশালের বাসিন্দা বলে জানা গেছে। তবে তারা দু’জনই আশকোনা বাজারে রেস্টুরেন্টের মালিকের দেয়া একটি রুমে আরও কয়েকজন মিলে থাকতেন।

তাদের সহকর্মী হাবিব জানান, ফয়সাল ও কাইয়ুম দু’জনই পরিচ্ছন্নকর্মী হিসেবে সকালে ডিউটিতে এসে রেস্টুরেন্ট পরিষ্কার করার সময় দ্বিতীয় তলার দুটি এসি হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তারা দু’জন দগ্ধ হন।

এ ব্যাপারে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এসএম আইউব হোসেন জানান, কাইয়ুমের শরীরে ৯৬ শতাংশ ও ফয়সালের শরীরে ২৮ শতাংশ পুড়ে গেছে।

অন্যদিকে, দক্ষিণ থানার উপ-পরিদর্শক এসআই রাশেদ মিয়া জানান, রেস্টুরেন্টের ৫ টনের দুটি এসি বিস্ফোরণে সেখানকার ডেকোরেশন ও কাঁচ ভেঙে ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। তবে এসি দুটি কিভাবে বিস্ফোরিত হয়েছে, তা জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা