জাতীয়

সুন্দরবনের সুরক্ষায় স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট 

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশের উন্নয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত নীতি, পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নের ফলে সুন্দরবনের ক্ষতি না হয়ে যাতে সুরক্ষা নিশ্চিত করা যায় তাঁর লক্ষ্যে স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান (SEMP) করা হয়েছে।

স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল এসেসমেন্ট (SEA) প্রতিবেদন এবং স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান সুন্দরবন সংরক্ষণে সুস্পষ্ট গাইডলাইন প্রদান করেছে। উন্নয়ন কাজ বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও বিভাগসমূহের সচেতনতা ও আন্তঃসমন্বয়ের মাধ্যমে SEMP অনুযায়ী দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করলে আমরা সুন্দরবন সংরক্ষণ নিশ্চিত করতে পারবো।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও সুন্দরবনের জন্য প্রস্তুতকৃত চূড়ান্ত খসড়া স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল এসেসমেন্ট এবং স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান বিষয়ে জাতীয় পর্যায়ের অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, স্বপ্নের পদ্মা সেতু চালু হবার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রম বৃদ্ধি পাবে, ফলে পরিবেশ দূষণের সম্ভাবনাও বাড়বে। তাই ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং রামসার সাইট হিসেবে বিশ্বের অনন্য সম্পদ এই সুন্দরবন রক্ষায় ইতোমধ্যে খসড়া স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল এসেসমেন্ট প্রতিবেদন এবং স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান প্রস্তুত করে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের এ মতবিনিময় সভার মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার, অতিরিক্ত সচিব (উন্নয়ন ) আহমদ শামীম আল রাজী, প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, SEA প্রকল্পের পরিচালক মোঃ জহির ইকবাল, সিইজিআইএস এর নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান বক্তব্য রাখেন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা