স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
জাতীয়

ইকবালকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে

নিজস্ব প্রতিবেদক: পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা ইকবালকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

তিনি বলেন, ইকবাল মোবাইল ফোন ব্যবহার না করায় তার অবস্থানও জানা যাচ্ছে না। তাকে খুঁজে বের করার সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হয়েছে। যারা তাকে পূজামণ্ডপে কোরআন রাখতে পাঠিয়েছিলো হয়তো তারা তাকে লুকিয়ে রেখেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যামেরায় দেখা গেছে সে (ইকবাল) রাতে মসজিদে তিনবার গেছে। এরপর মসজিদ থেকে কোরআন এনে পূজামণ্ডপে রেখে মূর্তির গদাটি কাঁধে করে নিয়ে এসেছেন। তাকে ধরতে পারলে বাকি সব উদ্ধার করতে পারবো বলে বিশ্বাস করি।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘিরপাড়ের পূজামণ্ডপে হনুমানের মূর্তির ওপর পবিত্র কোরআন পাওয়ার পর দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে সহিংসতা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা