জাতীয়

কুমিল্লাকাণ্ডে আটক ৪৩

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় দুর্গাপূজা মণ্ডপে কুরআন অবমাননার ছবি সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় ৪৩ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলার সকল পূজামণ্ডপকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের হুইপ বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি টিম এবং পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল আরেফিনকে প্রধান করে তিন সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নগরীর বিভিন্ন এলাকায় জেলা পুলিশ, র‌্যাব এবং বিজিবির যৌথ টহল অব্যাহত রয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা