ফাইল ফটো
জাতীয়

যাত্রীবেশে রিকশায় ছিনতাইকারী, চালককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর টিকাটুলিতে জয়কালী মন্দির এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. মাজেদুল (২৫) নামে এক রিকশাচালক আহত হয়েছেন। বুধবার (১৩ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। ওয়ারী থানার এসআই জাহাঙ্গীর আলম বিষয়টি জানিয়েছেন।

রিকশাচালকের বরাতে তিনি বলেন, আহত রিকশাচালক বাবুবাজার ব্রিজ এলাকা থেকে দুই যাত্রীকে নিয়ে ইত্তেফাক মোড় এলাকায় আসছিলেন। ওই দুই যাত্রী জয়কালী মন্দিরের বিপরীত পাশে রিকশা থামিয়ে চালকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। চালক মোবাইল না দেওয়ায় তাকে পেটের বাম পাশে ও উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারী। চালককে মধ্যরাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এসআই আরও বলেন, জয়কালীর বিপরীতে এ ঘটনাটি ওয়ারী থানা এলাকায় নয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করবে এবং ছিনতাইকারীকে শনাক্তের চেষ্টা করবে।

আহত মাজেদুল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ধুলাউড়ি গ্রামের ফজর আলীর ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় থাকেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা