জাতীয়

সিএনজির ধাক্কায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় রিকশা আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বুধবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে মিরপুর-২ নম্বর স্টেডিয়ামের পশ্চিম পাশে দুর্ঘটনাটি ঘটে নিহতের নাম হামিদা বেগম (৫০)। এ ঘটনায় তার আত্মীয় রাজমিস্ত্রি মো. রানা (২৫) আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত পৌনে ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক হামিদা বেগমকে মৃত ঘোষণা করেন।

আহত রানার ছোট ভাই মোহাম্মদ হোসাইন বলেন, মৃত হামিদা বেগম আমার ও রানার বড় ভাই কাউসারের শাশুড়ি। তার নুর আমিন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় গ্রামের বাড়িতে থাকেন।

তিনি জানান, স্বামী নুর আমিন অসুস্থ থাকায় তাকে দেখতে মিরপুরের রূপনগরের বাসা থেকে গত সপ্তাহে গ্রামের বাড়ি গিয়েছিলেন হামিদা। সেখান থেকে রূপনগরের বাসায় ফিরছিলেন। মিরপুর ১০ নম্বরে গাড়ি থেকে নেমে রিকশায় করে রানার সঙ্গে বাসায় ফিরছিলেন। স্টেডিয়ামের পশ্চিম পাশে তাদের রিকশাকে পেছন থেকে সিএনজি ধাক্কা দেয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল্লাহ খান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত রানাকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হামিদা বেগম রূপনগর আবাসিক এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিনি তিন মেয়ে এক ছেলে সন্তানের মা ছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা