জাতীয়

ডিএনসিসিতে লার্ভা পাওয়ায় ১৪ মামলা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস লার্ভা বিরোধী অভিযানে মোবাইল কোর্টে ১৪ মামলায় ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার (১০ অক্টোবর) সকাল থেকে ডিএনসিসির ২ নম্বর অঞ্চলে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ১ মামলায় ১০ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে ৫ মামলায় ৮৫ হাজার টাকা, ৪ নম্বর অঞ্চলে ৩ মামলায় ৫৮ হাজার টাকা, ৬ নম্বর অঞ্চলে ২ মামলায় ৩০ হাজার টাকা এবং রাস্তা ও ফুটপাত দখল করে মালামাল রাখায় ২ মামলায় ৩০ হাজার টাকা এবং ৯ নম্বর অঞ্চলে ১ মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় ডিএনসিসির পক্ষ থেকে মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সকলকে এডিস ও কিউলেক্স মশা, এবং ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি মেয়রের আহবান "দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার" এবং “তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন” বাস্তবায়নের পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা