জাতীয়

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. রনি মিয়া নামে এক দোকানী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৮ অক্টোবর) ভোর চারটার দিকে বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. রনি মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রায়েরবাজার একটি মুরগির দোকানে কাজ করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ভোর রাতে বাসায় ফেরার সময় বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দিলে চার থেকে পাঁচজন ছিনতাইকারী রনির পেটে ও হাতে ছুরিকাঘাত করে এবং সঙ্গে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা