জাতীয়
পূজার অনুমতি চেয়ে

কলাবাগান ক্রীড়াচক্রকে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দুর্গাপূজা উদযাপন করার অনুমতি না দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূজা করতে না দেওয়া হলে ঢাকাসহ সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ, আন্দোলন, সকল পূজা মন্দিরে কালো পতাকা প্রদর্শন ও সেই সাথে গণ-অনশন কর্মসূচি পালনের আল্টিমেটাম দেয়া হয়।

শুক্রবার (৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কথা জানান কমিটির সাধারণ সম্পাদক সমেন সাহা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা হিন্দু ধর্মাবলম্বীরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, ধানমন্ডির, কলাবাগান, হাজারীবাগ, মোহাম্মদপুর, নিউমার্কেট ও আশপাশের এলাকার বাসিন্দারা ২০০৭ সাল থেকে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন করে আসছি। এ এলাকার প্রায় ৬০ হাজার হিন্দু অধিবাসীর জন্য কোনো মন্দির না থাকায়, কলাবাগান ক্রীড়াচক্র মাঠেই বিগত চৌদ্দ বছর ধরে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে। ঐতিহ্যবাহী প্রার্থনীয় এই পূজা সারা বাংলাদেশে সাত বার প্রথম স্থানও অর্জন করেছে।

তিনি আরও বলেন, গত ২৬ আগস্ট আমরা বিগত বছরের মতো বাংলাদেশ সরকারের নির্দেশিত সমস্ত নিয়ম-কানুন ও স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বরাবর লিখিত অনুমতি প্রার্থনা করি। এক মাস অতিবাহিত হওয়ার পর বারবার যোগাযোগ করেও কোনো সাড়া পাইনি। অন্যান্য বছরের মতো এ বছরও ১৫তম বারের মতো আমরা সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছি। গত ২৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের শরণাপন্ন হলে তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে দুই দিনের মধ্যে পূজা উদযাপন করার অনুমতি প্রদান করেন। মন্ত্রণালয়ের অনুমতিপত্র থাকার পরও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অসহযোগিতার কারণে আমরা পূজা উদযাপন করতে পারছি না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কমিটির সভাপতি প্রকৌশলী শৈলেন্দ্র নাথ সাহা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জয়ন্ত সেন দিপু, কাজল দেবনাথ, মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এড. কিশোর কুমার মন্ডল প্রমুখ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা