জাতীয়

আকাশ উন্মুক্ত সরকার কোনও চ্যানেল বন্ধ করেনি

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের আকাশ উন্মুক্ত, সরকার কোনও চ্যানেল বন্ধ করেনি। করতেও বলেনি। সারাবিশ্বের বিভিন্ন দেশে ক্লিন ফিডে চ্যানেল সম্প্রচারিত হয়। বাংলাদেশেও এটি করতে হবে। এটি আইন। আমরা সেই আইন কার্যকর করেছি মাত্র। কাজেই এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনও সুযোগ নেই। এ নিয়ে যারা বিভ্রান্তি ছড়াবে, সরকারকে বিব্রত করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৪ অক্টোবর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি টিভি চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তথ্য সচিব মকবুল হোসেন, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, মোজাম্মেল বাবু, কাজী জাহিদুল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, আগামী ১ নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রামে সব ক্যাবল অপারেটিং সিস্টেমকে শতভাগ ডিজিটালাইজ হয়ে সম্প্রচার করতে হবে।

আইপি টিভি সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, শতশত আইপি টিভির প্রয়োজন নেই। ব্যাঙের ছাতার মতো এদের কার্যক্রম পরিচালিত হতে দেওয়া হবে না। আইপি টিভিকে অবশ্যই সরকারের কাছ থেকে রেজিস্ট্রেশন নিয়ে সম্প্রচার করতে হবে। এ লক্ষ্যে সরকার রেজিস্ট্রেশন নীতিমালা তৈরি করছে।

হাছান মাহমুদ ক্যাবল ওপারেটরদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিশ্বের ২৪টি টিভি চ্যানেল ক্লিন ফিড অনুষ্ঠান চালাচ্ছে। এগুলো সম্প্রচারে কোনও বাধা নেই। এ নিয়ে কোনও প্রকার বিভ্রান্তি ছড়াবেন না। সবার স্বার্থে এবং দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করুন।

তিনি বলেন, যদি ক্লিন ফিডমুক্ত অনুষ্ঠানগুলো না চালান, তবে আপনাদের লাইসেন্সের শর্ত ভঙ্গ হবে। লাইসেন্সের শর্ত ভঙ্গের দায়ে অভিযুক্ত করে ব্যবস্থা নেওয়া হতে পারে। ক্যাবেল অপারেটরের জন্য শতশত আবেদন জমা আছে মন্ত্রণালয়ে, আমরা সেগুলো বিবেচনা করবো।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা