জাতীয়

পৌরসভায় প্রশাসক বসাতে মন্ত্রিসভার সম্মতি

নিজস্ব প্রতিবেদক: দেশের পৌরসভাগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হওয়ার পর প্রশাসক বসাতে আইন সংশোধনে সায় দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৪ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে স্থানীয় সরকার (পৌরসভা), (সংশোধন) আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ভার্চুয়ালি প্রধানমন্ত্রী বৈঠকে যুক্ত ছিলেন।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, নির্বাচিত পৌরসভার সময়সীমা পাঁচ বছর। কিন্তু পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত আগের কমিটিই থাকছে। অনেকে মামলা করে ১৬ বছর পর্যন্ত পৌরসভার চেয়ারম্যান থেকে যাচ্ছেন। আইনে এ বিষয়ে কিছু বলা না থাকায় তাদের বিষয়ে কিছু করা যাচ্ছিল না।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, পাঁচ বছর শেষ হলে প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন সরকারি কর্মকর্তা বা সরকার যাকে যোগ্য মনে করেন এমন ব্যক্তিকে ছয় মাসের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সংশোধিত আইন পাস হলে স্থানীয় সরকার বিভাগ পদক্ষেপ নিয়ে যেখানে জটিলতা রয়েছে সেখানে প্রশাসক বসাবে। ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ আইনও সংশোধন করা হবে।

আনোয়ারুল জানান, পৌরসভার সচিব পদ বদলে ‘পৌর নির্বাহী কর্মকর্তা করা হচ্ছে। পৌরসভা করার জন্য প্রতি কিলোমিটারে দেড় হাজার মানুষ থাকতে হতো। এখন সেটা সংশোধন করে দুই হাজার মানুষ থাকার কথা প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা ১২ মাসের বেশি বকেয়া থাকলে সেসব পৌরসভা বাতিল করে দেওয়া হবে বলে সংশোধিত আইনে প্রস্তাব করা হয়েছে। এখান ৮০ শতাংশ পৌরসভা নিজস্ব আয় থেকে কর্মচারীদের বেতন দিতে পারছে বলেও জানান তিনি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা