জাতীয়

৫৬০ মডেল মসজিদে ইমাম নিয়োগের সুপারিশ

সান নিউজ ডেস্ক: ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মাধ্যমে সরকার জেলা-উপজেলায় একটি করে মোট ৫৬০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করছে। নির্মাণাধীন এই মডেল মসজিদগুলো যেন ধর্মীয় উগ্রবাদের কেন্দ্র না হয় সেজন্য বেশকিছু শর্ত সাপেক্ষে ইমাম-মুয়াজ্জিন নিয়োগের সুপারিশ করা হয়েছে। এসব মডেল মসজিদে ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য অস্থায়ী ও স্থায়ী পদে জনবল নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের সুপারিশ লাগবে।

সংসদ ভবনে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৯ম বৈঠকে এ সুপারিশ করা হয়।

প্রতিটি জেলা-উপজেলায় একটি করে ৫৬০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার সুপারিশ করা হয় বৈঠকে।

মসজিদ নির্মাণের অগ্রগতি সম্পর্কে স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করতে এবং যেসব মসজিদের কাজ এখনও শুরু হয়নি অবিলম্বে সেসব মসজিদের কাজ শুরু করার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (দায়িত্ব প্রাপ্ত), ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, ওয়াকফ প্রশাসকসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা