জাতীয়

দেশে নৌপরিবহন অনেক সহজ ও সাশ্রয়ী

নিজস্ব প্রতিবেদক: নৌপথ বিশ্বের সবচেয়ে প্রাচীন যোগাযোগ ব্যবস্থা। নদীমাতৃক বাংলাদেশে নৌপরিবহন অনেক সহজ ও সাশ্রয়ী। প্রত্যন্ত অঞ্চলে স্বল্পমূল্যে যাত্রী ও মালামাল পরিবহনে নৌযান ও নৌ পথের কোনো বিকল্প নেই। বিভিন্ন সমস্যা এবং সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আগের চেয়ে নৌপথ এখন অনেক বেশি নিরাপদ ও পরিবেশবান্ধব বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব নৌ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিভিন্ন দুর্যোগকালীন সময়ে নৌপথে চলাচলরত সকল নৌযানকে যথাযথ নৌ সতর্কতা ও নৌ আইন মান্যসহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তবে কোস্টগার্ড কর্মকর্তাদের পদক্ষেপ এবং জনসাধারণের সচেতনতা ও সহযোগিতা বৃদ্ধির ফলে যাত্রীবাহী নৌযানের দুর্ঘটনা অনেক কমে এসেছে।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন,বিশ্ব বাণিজ্যে সবচেয়ে সহজ ও সাশ্রয়ী হচ্ছে নৌ বাণিজ্য। এই খাতে যারা অবদান রেখে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। নাবিকদের অনেক চ্যালেঞ্জিং লাইফ। কর্মসংস্থানের অনেক সুযোগও রয়েছে। আমরা এখন বৈশ্বিক গ্রামে বাস করছি। করোনায় বিশ্বের বড় বড় দেশগুলো যেখানে হিমশিম খাচ্ছিল, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একদিনও থেমে থাকিনি। সংশ্লিষ্টরা শিপিং খাতে আরও বিনিয়োগ বাড়াবেন, তাহলে আশা করি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, '২০৪১ সালে যে ভিশন প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন। সেই লক্ষ্য পূরণে আমরা সবাই একযোগে কাজ করছি। নৌ পরিবহন মন্ত্রণালয় পিছিয়ে নেই। এ সময় তিনি মেরিন সেক্টরের কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণের সুযোগ বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নৌপরিবহন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বাংলাদেশ ওশান গোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আজম জে চৌধুরী, নৌপরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন কে এম জসিম উদ্দিন সরকার প্রমুখ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা