জাতীয়

তরুণদের বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান 

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বঙ্গভবনের গ্যালারি হল থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

মুসলিম বিশ্বের তরুণদের দৃঢ় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার প্রয়াসে তরুণদের নানামুখী কৃতিত্বে উৎসাহ দিতে ২০১৫ সাল থেকে প্রতিবছর ওআইসি সদস্যভুক্ত দেশগুলোকে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-এর স্বীকৃতি দিয়ে আসছে ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ)। ২০১৯ সাল থেকে শুরু হওয়া তীব্র প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পন্ন করে ২০২০ সালে এই স্বীকৃতি পায় বাংলাদেশের রাজধানী ঢাকা।

মুজিব শতবর্ষে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল সামিট উপলক্ষে বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ঘোষণা করে সরকার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্য পাওয়ার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে নিজ দেশ ও জনগণের জন্য আত্মনিয়োগ করার আহ্বান জানাই, যেমনটি করেছিলেন বঙ্গবন্ধু।

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে আর্থ-সামাজিক ক্ষেত্রে চমৎকার অগ্রগতি করেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করছেন। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে নিজেকে উন্নীত করেছে। উন্নয়নের এই টেকসই গতি ধরে রাখতে পারলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্বসভায় নিজেকে প্রতিষ্ঠিত করবে।

করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে আবদুল হামিদ বলেন, বাংলাদেশসহ সারা বিশ্ব করোনাভাইরাস মহামারির সঙ্গে লড়ছে। বাংলাদেশ সরকার করোনাভাইরাস প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশের সব মানুষকে টিকার আওতায় আনতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপের কারণে বিশ্ব অর্থনীতির নেতিবাচক ধারার মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক প্রগতি ধরে রাখতে পেরেছে।

বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা পাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ যেসব ক্ষেত্রে উন্নতি করছে তার মূল কারণ হলো, তরুণ প্রজন্ম দায়িত্ব নিয়ে সব জায়গায় নিজেদের নিয়োজিত করেছে। বাংলাদেশের তরুণ প্রজন্মের শক্তিকে ব্যবহার করে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ভার্চুয়াল) ও ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আইয়ান।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা