ফাইল ফটো
জাতীয়

পুলিশের ছুটি নিশ্চিতে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ সদস্যদের বিধি মোতাবেক প্রাপ্য ছুটি নিশ্চিত করতে পুলিশ সদরদপ্তর ইউনিট প্রধানদের নির্দেশনা দিয়েছে।

পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরীর স্বাক্ষর করা এক চিঠিতে বুধবার (২৯ সেপ্টেম্বর) এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি পুলিশের সকল ইউনিট প্রধান, ডিআইজি, পুলিশ সুপারদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, পুলিশ সদস্যদের কল্যাণ ও সার্বিক গতিশীলতা নিশ্চিত করণে আপনার নিয়ন্ত্রণাধীন সকল পুলিশ সদস্যদের বিধি মোতাবেক ছুটি প্রাপ্তি নিশ্চিত করার অনুরোধ করা হলো।

বর্তমানে পুলিশ সদস্যরা বছরে ২০ দিন সাধারণ ছুটি পেয়ে থাকেন। এছাড়া, বছরে ৩৫ দিন অর্জিত ছুটির পাশাপাশি ৩ বছর পরপর রেস্ট অ্যান্ড রিক্রেশন লিভ নামে ১৫ দিনের ছুটিও প্রাপ্য তাদের।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা