জাতীয়
পরীমনির রিমান্ড মঞ্জুরকারী 

দুই ম্যাজিস্ট্রেটকে ফের ব্যাখ্যার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত চলচ্চিত্র নায়িকা পরীমনির রিমান্ড মঞ্জুরকারী দুই ম্যাজিস্ট্রেটের কাছে আবারও ব্যাখা তলব করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তদন্ত কর্মকতাকেও ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজলের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, দুজনই অল্পবয়সী অফিসার। যথাযথ প্রশিক্ষণের অভাবে তারা সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারেনি। তারা এজন্য ক্ষমা প্রার্থনা করেছে।

এ পর্যায়ে আদালত বলেন, তাহলে তারা আবারও ব্যাখ্যা দিক। সে জন্য ২৪ অক্টোবর পর্যন্ত শুনানি মুলতবি করা হলো।

এর আগে দুই ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস ও আতিকুল ইসলামের ব্যাখ্যা গ্রহণ না করে হাইকোর্ট বলেন, তারা উচ্চ আদালতকে শেখাতে চায়। রিমান্ড নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনাও মানতে চায় না।

প্রসঙ্গত, নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতি পরীমনি নামে ঢাকাই চলচ্চিত্রে আত্মপ্রকাশের পর দুই ডজনের মতো সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে গত ৪ অগাস্ট বিকালে বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করার সময় মালামালগুলো জব্দ করে র‌্যাব।

পরে পরীমনির বাসা থেকে মদ ও মাদক পাওয়ার কথা জানিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাও করা হয়। সেই মামলাটি তদন্ত করছে সিআইডি। বনানী থানার ওই মামলায় তিন দফা রিমান্ড শেষে গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান পরীমনি। এর আগে গত মে মাসে ঢাকা বোট ক্লাবে তাকে ‘ধর্ষণ চেষ্টার’ অভিযোগ তুলে শোরগোল ফেলে দেন তিনি। তার করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে গ্রেফতারও করা হয়েছিল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা