জাতীয়

ইউপি নির্বাচনের তফসিল আজ

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আজ বুধবার (২৯ সেপ্টেম্বর)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে প্রথম ধাপে দুই কিস্তিতে দেশের ৩৬৪টি ইউপিতে ভোট হয়েছে। এক ধাপে ভোট অনুষ্ঠানে তফসিল ঘোষণা হলেও করোনার কারণে দুই দফায় তা সম্পন্ন হয়। ২০ জুন ২০৪টি এবং ২০ সেপ্টেম্বর ১৬০টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ইসির একাধিক কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের ৮৬ তম সভায় সিরাজগঞ্জ-৬ ও সংরক্ষিত মহিলা আসন-৪৫ এর ভোটের তারিখ নির্ধারণ হতে পারে। তবে এসব ইউপিতে ভোটগ্রহণ হতে পারে নভেম্বরের প্রথমার্ধে। এসএসসি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর শুরু হচ্ছে। ওই পরীক্ষার আগেই দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ করতে চায় ইসি। প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপে বেশি সংখ্যক ইউপির তফসিল ঘোষণার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন নির্বাচন আটকে থাকায় নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদগুলোতে দ্রুত ভোট করতে চায় কমিশন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা