সিসি ক্যামেরা
জাতীয়

রাজধানীর সব সড়কে সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে সব সড়ক সিসি ক্যামেরার আওতায় এনেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ২৩১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ৭১৩টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এতে ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি টাকা। এগুলো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অপরাধপ্রবণ, দুর্ঘটনা ও ট্রাফিক সিগন্যাল না মানাপ্রবণ এলাকায় বসানো হয়েছে বলে জানা গেছে।

ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে রাজধানীর আবদুল গণি রোডে অবস্থিত ডিএমপির সেন্ট্রাল কমান্ড সেন্টারের অষ্টম তলায়। এখানে ডিএমপি ট্রাফিকের আট, অপরাধের আট বিভাগসহ মোট ৫০টি থানাকে সমন্বয় করা হবে। পুরো ঢাকায় থাকা সিসি ক্যামেরা পরিচালনার জন্য ডিএমপির যুগ্ম কমিশনারের (অপারেশন) নেতৃত্বে ২০ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।

টিমের সদস্যরা তিন পালায় ২৪ ঘণ্টা দায়িত্বে থাকবেন। ২০ সেপ্টেম্বর সিসি ক্যামেরা মনিটরিং সেন্টার পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এর পরই ঢাকা শহরকে ক্যামেরার মাধ্যমে নজরদারি করার কার্যক্রম শুরু হয়।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘ক্যামেরাগুলো আমাদের অন ট্রায়ালে আছে। কিছু অ্যাপস আমরা সেখানে স্থাপন করব, যেগুলো তৈরি হচ্ছে। যদি কোনো গাড়ি কিংবা মোটরসাইকেল চুরি হয় তাহলে ওই গাড়িটি কোন কোন দিক দিয়ে যাচ্ছে তা ক্যামেরার মাধ্যমে ট্র্যাক করা যাবে। ছিনতাইকারী এবং যে কোনো অপরাধীর ছবি আমরা ওই ক্যামেরা থেকে সংগ্রহ করতে পারব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা