জাতীয়

দার্জিলিং যাওয়া যাবে রেলে

নিজস্ব প্রতিবেদক: রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন কুমিল্লা রেলওয়ে স্টেশনে লাকসাম-কুমিল্লা সেকশনে ২৪ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইনে ট্রেন চলাচলের উদ্বোধন করেছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এটির উদ্বোধন করেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, একসময় রেলকে ধ্বংস করা হয়েছিলো। ধ্বংসপ্রাপ্ত রেলকে পুনরায় গতি ফিরিয়ে আনেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় গঠন করেন। বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প চলমান আছে। সিঙ্গেল লাইনকে পর্যায়ক্রমে ডাবল লাইনে রূপান্তর করা হচ্ছে। নতুন নতুন ব্রিজ করা হচ্ছে। দেশের যেসব এলাকায় রেল সংযোগ নেই সেখানে সংযোগ দেয়া হচ্ছে।

মন্ত্রী উল্লেখ করেন কক্সবাজারে নতুন রেললাইন চালু হবে আগামী ২০২২ সালের ডিসেম্বরে। যমুনা নদীর ওপর রেলসেতু নির্মাণ করা হচ্ছে যেটি ২০২৪ সালে চালু হবে। পদ্মা সেতু রেল সংযোগ ঢাকা থেকে যশোর পর্যন্ত করা হচ্ছে। খুলনা থেকে মংলা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হচ্ছে। এভাবে অনেক প্রকল্প নেয়া হয়েছে রেলের উন্নয়নে।

রেলমন্ত্রী বলেন, যে দেশ যত উন্নত সে দেশের রেল যোগাযোগ তত উন্নত। একটা ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী রেলখাতকে অধিক গুরুত্ব দিয়েছেন।

তিনি বলেন, আখাউড়া থেকে টঙ্গী পর্যন্ত পরবর্তীতে ব্রডগেজ করা হবে। ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম পুরাটাই ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করা হবে। এ সময় তিনি নিরাপদ যাত্রার ক্ষেত্রে ট্রেনে ঢিল ছোড়ার বিরুদ্ধে জনসচেতনতা গড়ার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, একটি নিরাপদ রেল ভ্রমণকে অনিরাপদ করে তুলছে কিছু দুষ্কৃতকারী। এর বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।

রেলমন্ত্রী আরও উল্লেখ করেন, আগামীতে ১২৫টি লাগেজভ্যান ক্রয় করা হচ্ছে। কৃষি পণ্য পরিবহনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে কৃষকরা তাদের পণ্য সাশ্রয়ী মূল্যে সারাদেশে সরবরাহ করতে পারবে।

এদিকে আজ সকালে ফেনী রেলওয়ে স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশে মন্ত্রী বলেন, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণকাজ এগিয়ে চলছে। পর্যায়ক্রমে দার্জিলিংয়ের সঙ্গেও কক্সবাজারে রেল সংযোগ স্থাপন করা হবে। দ্রুত ঢাকা-চট্টগ্রামের পুরো রেলপথ ব্রডগেজ লাইন করা হবে। এ সময় রেললাইনে অবৈধ দখল উচ্ছেদের কথাও জানান মন্ত্রী।

সমাবেশ শেষে মন্ত্রী ফেনী রেলওয়ে স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য প্লাটফর্ম উঁচুকরণ, স্টেশন বিল্ডিং রিনােভেশন, এক্সেস কন্ট্রোল এবং প্লাটফর্ম শেড নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন তিনি।

বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে ভারতের অন্যতম পর্যটন স্পট দার্জিলিংয়ের সঙ্গে রেল সংযোগ স্থাপন করা হবে।

উল্লেখ্য যে আখাউড়া-লাকসাম সেকশনে নতুন ৭২ কিলোমিটার ডুয়েলগেজ দ্বিতীয় রেললাইন নির্মাণ এবং বিদ্যমান ৭২ কিলোমিটার মিটার গেজ রেললাইন কে ডুয়েলগেজ রূপান্তর করা হচ্ছে। আজ লাকসাম কুমিল্লা সেকশনে ২৪ কিলোমিটার ট্রেন চলাচলের উদ্বোধন করলেন রেলপথমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল হাশেম খান, সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা