জাতীয়

আগামী জুনেই পদ্মা সেতুর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছরের জুনেই পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের উদ্বোধন করে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ২০২৬ সালের জুনে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ হবে। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের স্ট্যাটিক লোড টেস্টের পাইলট পাইল বোরিং কাজের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে এই প্রকল্পের জন্য লোন চুক্তি সম্পন্ন হবে। আমাদের ফান্ডিংয়ের কোনো সমস্যা নেই।

ওবায়দুল কাদের আরও বলেন, আগামী বছরই চট্টগ্রামে নির্মীয়মাণ কর্ণফুলী টানেলের ৭০ শতাংশ কাজ শেষ হবে। এ ছাড়া মেট্রোরেল প্রকল্প আগামী বছর সমাপ্ত হওয়ার কথা।

এক্সপ্রেসওয়ে নিয়ে মন্ত্রী বলেন, শুরুতেই হোঁচট খাওয়ার কোনো কারণ নেই। বর্তমানে যে রাস্তা আছে, এখানে ভোগান্তি যেন না হয়, রাস্তা যেভাবে আছে থাকুক। অনেক মানুষ বিকল্প পথ হিসেবে এই পথ ব্যবহার করে। এখানে মানুষের যেন ভোগান্তি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি ভোগান্তির বিষয় এড়িয়ে চলতে বলব। রাস্তা যেন ব্যবহারের উপযোগী থাকে। ক্যায়োটিক পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখবেন।

এই প্রকল্পের মোট ব্যয় ১৬ হাজার ৯০১ দশমিক ৩২ কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকার বহন করবে ৫ হাজার ৯৫১ দশমিক ৪২ কোটি টাকা এবং বিদেশি চীন সরকার (G 2 G) বহন করবে ১০ হাজার ৯৪৯ দশমিক ৯১ কোটি টাকা। এক্সিম ব্যাংক অব চায়না আর্থিক সহায়তা দেবে। লোন চুক্তি সম্পন্ন হবে আগামী দুই সপ্তাহের মধ্যে। আজ থেকেই এই প্রকল্পের নির্মাণকাজ শুরু বলা যায়।

চার লেনবিশিষ্ট এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে ২৪ কিলোমিটার। এয়ারপোর্ট-আবদুল্লাহপুর-ধউর-বড় আশুলিয়া-জিরাবো-বাইপাইল হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত হবে এর বিস্তৃতি। এর সঙ্গে র‍্যাম্প হবে ১০ দশমিক ৮৪ কিলোমিটার, নবীনগরে ১ দশমিক ৯১৫ কিলোমিটার ফ্লাইওভার, ৪ লেনের ২ দশমিক ৭২ কিলোমিটার সেতু ও ১৮ কিলোমিটার ড্রেন।

এই প্রকল্পের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন।

২০১৭ সালে একনেক সভায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প চূড়ান্ত অনুমোদন লাভের পর পাঁচ বছর মেয়াদে ২০২২ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও নতুন করে কাজ সমাপ্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. শাহাবুদ্দিন খান, আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা