জাতীয়

মেক্সিকো যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন শেষে মেক্সিকো যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম, এমপি। শনিবার (২৫ সেপ্টেম্বর) তার ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৬তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ১৭ সেপ্টেম্বর সকালে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। ৮০ জন প্রতিদলে একজন সদস্য ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, আমাদের জন্য জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কের শেষ দিন ছিলো আজ। দিন শেষে নেত্রীর কাছ থেকে বিদায় নিলাম। কাল রওনা হবো মেক্সিকোর উদ্দেশ্যে, সেই দেশের ২০০ বছর পূর্তিতে বাংলাদেশের মানুষের শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে। সেই সাথে দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক এবং ব্যবসায়িক সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হবে।

তিনি লেখেন, ছোট একটি ব্যবসায়িক প্রতিনিধি দল এবং একটি সাংস্কৃতিক দলও যোগ দেবার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিয়েছে। ২০১৬ সালে বাংলাদেশের পক্ষ থেকে মন্ত্রী পর্যায়ের প্রথম দ্বিপাক্ষিক সফর করেছিলাম মেক্সিকোতে। এবার উদ্দেশ্য থাকবে সম্পর্কটাকে আরও এগিয়ে নেবার।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা