জাতীয়

হোমিও চিকিৎসকদের নামের আগে ডাক্তার ব্যবহারের দাবি

নিজস্ব প্রতিবেদক: হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার লেখার অধিকারসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠন।

বুধবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হাইকোর্ট হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করা বেআইনি ঘোষণা করেছে। এই মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আমাদের ডাকা হয়নি। আদালত স্বতঃপ্রণোদিত হয়ে ওই আদেশ দিয়েছেন, যা হোমিওপ্যাথিক আইনের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। বাংলাদেশ হোমিওপ্যাথিক প্রাকটিশনার্স অর্ডিন্যান্স-১৯৮৩ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮ এর সেকশন ২ অনুসারে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করা বৈধ।

তারা বলেন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফ্রিকায়সহ বিভিন্ন দেশে হোমিওপ্যাথিক চিকিৎসকগণ আইনগতভাবে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করার অধিকার রাখেন।

হোমিওপ্যাথি শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, আমরা বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী ৪ বছর ৬ মাস কলেজে লেখাপড়া করি। সরকারি সব ফিস পরিশোধ করে সরকারের রেজিস্ট্রেশন নিয়েও নামের আগে কেন ডাক্তার লিখতে পারবো না? পেশাগত জীবনে আমারা যোগ্যতার প্রমাণ রাখতে চাই।

তাদের দাবি, গ্রামগঞ্জের অসহায় দরিদ্র মানুষের অবলম্বন হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা। এ দেশের ৪০ শতাংশ মানুষ প্রত্যক্ষ-পরোক্ষভাবে হোমিওপ্যাথিক সেবা গ্রহণ করে অনেক জটিল রোগ থেকে মুক্তি পাচ্ছে। তাই সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে হোমিওপ্যাথিক ডাক্তার ও ছাত্র-ছাত্রীদের ১১ দফা দাবি নিশ্চিত করা হোক।

এছাড়া হোমিওপ্যাথিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করাসহ স্বাস্থ্য খাতের ৪৫ শতাংশ বাজেট হোমিওপ্যাথিক এর জন্য বরাদ্দের দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, সম্প্রতি হাইকোর্টের এক আদেশে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা