সারাদেশ

বোয়ালমারীতে চিকিৎসকদের মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সহসভাপতি এবং বাংলাদেশ জুয়েলারী সমিতি (বাজুস) এর সাবেক সভাপতি ডাঃ দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আরও পড়ুন : টিলা ধসে ৩ জনের লাশ উদ্ধার

সোমবার (১০ জুন) দুপুরে বোয়ালমারী চৌরাস্তায় উপজেলার সর্বস্তরের হোমিওপ্যাথিক চিকিৎসকদের ব্যানারে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি ডাঃ আবু মুসা খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ডাঃ দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ প্রণয় কান্তি লস্কর, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল মেডিকেল সেন্টার বোয়ালমারী পৌরসভা কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ মিহির কান্তি পাল, ডাঃ দিলীপ কুমার রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাঃ চঞ্চল কুমার বিশ্বাস, ডাঃ দিনেশ কুমার রায়, ডাঃ পলাশ কুমার প্রামাণিক, ডাঃ রেজাউল করিম, বোয়ালমারী হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশনের সহসভাপতি ডাঃ সমির কুমার বালা, বাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ এস বসু ও হোমিওপ্যাথি গবেষণা পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন : বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের হার বৃদ্ধি

সমাবেশে বক্তারা বলেন, ডাঃ দিলীপ কুমার রায় একজন সৎ ও আদর্শবান মানুষ। তার অবৈধ বা অদৃশ্যমান কোন সম্পদ নেই। সারা জীবন তিনি সৎ উপায়ে এবং বৈধ পন্থায় যে অর্থ-সম্পদ অর্জন করেছেন তা সমাজ ও আর্তমানবতার সেবায় ব্যয় করছেন। একটি অসাধু গোষ্ঠী সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে ডাঃ দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা ডাঃ দিলীপ রায়কে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে সাংগঠনিক ফায়দা হাসিল করতে চায়। কিন্তু তাদের এ চক্রান্ত কোন দিনই সফল হবে না। এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ সবসময় ডাঃ দিলীপ রায়ের পাশে আছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা