জাতীয়

অক্টোবরে ঢাকায় পৌঁছবে মেট্রোরেলের চার বগি-দুই ইঞ্জিন

নিজস্ব প্রতিবেদক: মোংলা বন্দরে অবস্থান করা মেট্রোরেলের চারটি বগি ও দুটি ইঞ্জিন অক্টোবর মাসে ঢাকায় পৌঁছাবে। গত সপ্তাহে দেশে পৌঁছানো বগি ও ইঞ্জিনের ১৯ ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, মোংলা সমুদ্র বন্দরের শুল্ক ও ভ্যাট সম্পর্কিত বিভিন্ন প্রক্রিয়া শেষে মেট্রোরেলের পঞ্চম এই সেট নদীপথে অক্টোবরে ঢাকার উত্তরায় ডিএমটিসিএল ডিপোতে এসে পৌঁছানোর জন্য সময় নির্ধারিত আছে।

আগামী বছর ডিসেম্বরে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ চালু করা যেতে পারে বলে প্রকল্প কর্মকর্তারা আশা প্রকাশ করছেন।

গত ২৯ আগস্ট উত্তরা থেকে মিরপুরের পল্লবী স্টেশন রুটের রেলপথে পরীক্ষামূলক মেট্রোরেল পরিচালনা করা হয়।

তার আগে পূর্ব প্রস্তুতি হিসেবে ২৭ আগস্ট দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত। মেট্রোরেল পরিচালনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা ঢাকা পোস্টকে জানিয়েছেন, এ দুই দফায় চলাচলে কোনো সমস্যা হয়নি।

মেট্রোরেল প্রজেক্ট ম্যানেজার (সিপি-৮) এ বি এম আরিফুর রহমান জানিয়েছেন, উত্তরার দিয়াবাড়ি ডিপো থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রো ট্রেন পরিচালনা করতে কোনো প্রতিবন্ধকতা পাওয়া যায়নি। মেট্রোরেল চালানোর সময় পরপর স্টেশনগুলোতে ট্রেন থামানো হয়েছে। সবকিছু ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করা হয়েছে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানিয়েছেন, মেট্রোরেলের উড়ালপথ কংক্রিটের দেওয়াল দিয়ে বেষ্টিত। ট্রেন চলাচলকালে তাই পথচারীরা মেট্রোরেল দেখতে পারবেন না। সড়কের পাশে উঁচু ভবন থেকে মানুষজন এই ট্রেন চলাচল দেখতে পাবেন।

তিনি আরও জানান, এখন মিরপুর অংশে মেট্রোরেলের একাধিক স্টেশনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রকল্পের বিভিন্ন অংশের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা