জ্যাকসন হাইটসে আ'লীগের সমাবেশে বিএনপি জামায়াতের হামলা
জাতীয়

নিউইয়র্ক আ'লীগের সমাবেশে বিএনপির হামলা!

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে জ্যাকসন হাইটসে প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের ডাকা সভা সমাবেশে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এসময় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর ইতালি সফরের দেড় বছর পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। সফরকে কেন্দ্র করে জ্যাকসন হাইটসে আনন্দ মিছিল বের করে প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমাবেশে হামলা চালায় বিএনপি জামায়াতের প্রবাসী নেতাকর্মীরা। এসময় পাল্টাপাল্টি সংঘর্ষে দুই পক্ষের মাঝে লাঠিসোঠাসহ চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বিএনপি জামায়াতের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রবাসী আওয়ামী লীগের প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম বলেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে আমরা জ্যাকসন হাইটসে তাকে স্বাগত জানাতে একত্রিত হয়েছি। এসময় আনন্দ মিছিলে হঠাৎ বিএনপি জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। সেই সাথে প্রধানমন্ত্রীর সফরের সফলতা কামনা করছি।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সরকারি সফরের অংশ হিসেবে ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থান করবেন তিনি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা