বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমে ।ফাইল ফটো
জাতীয়

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে সেনাপ্রধান

সাননিউজ ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) তিনি দেশে ফিরেন বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেনাপ্রধান সফরকালে মার্কিন সেনাবাহিনী এবং পাপুয়া নিউ গিনি ডিফেন্স ফোর্স কর্তৃক যৌথভাবে আয়োজিত ইন্দো-প্যাসিফিক আর্মি চীফস কনফারেন্সে অংশগ্রহণ করেন। ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিন দিনব্যাপী আয়োজিত এই কনফারেন্সের অংশ হিসেবে প্রথম দিনে তিনি মার্কিন সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের সক্ষমতা এবং মার্কিন আর্মি প্যাসিফিক কমান্ড কর্তৃক পরিচালিত একটি লাইভ ফায়ার মহড়া অবলোকন করেন।

আর্মি চীফস কনফারেন্সের দ্বিতীয় দিনে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ ‘দ্য চেঞ্জিং ফিজিক্যাল এনভারনমেন্ট অব ল্যান্ড অপারেশনস এবং দ্য ইভলভিং হিউম্যান এনভারনমেন্ট অব ল্যান্ড অপারেশনস’ বিষয়বস্তু দুটির ওপর অনুষ্ঠিত প্লেনারি সেশনসমূহে অংশগ্রহণ করেন। প্লেনারি সেশনে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধান জেনারেল জেমস মেকনভিল স্বাগত ভাষণ দেন । কনফারেন্সে যোগদানকারী যুক্তরাজ্যের ফিল্ড আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রালফ উডইসসহ বিভিন্ন দেশের বাহিনী প্রধান এবং বাহিনীর জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন।

কনফারেন্সের শেষ দিনে সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ মার্কিন আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল, জেনারেল চার্লস্ এ ফ্লিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এছাড়াও ইন্দোনেশিয়ান সেনাবাহিনী প্রধান জেনারেল আন্দিকা পেরকাসা, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল নাম ইয়ং শিন, এ্যসিস্ট্যান্ট কমান্ডার ইন চিফ অফ রয়্যাল থাই আর্মি জেনারেল পর্নসাক পুলসাওয়াদ, কমান্ডার পাপুয়া নিউগিনি ডিফেন্স ফোর্স মেজর জেনারেল গিলবার্ট টরোপো, কমান্ডার মঙ্গোলিয়ান ল্যান্ড ফোর্স কমান্ড, মেজর জেনারেল বুজিনভ আমগালানবাটার, সিঙ্গাপুর সেনাবাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফ্রেডেরিক চো এবং মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স কমান্ড্যান্ট সার্ভিস কোর, ব্রিগেডিয়ার জেনারেল হামিদ শাফিকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

বৈঠকে বাংলাদেশ এবং উল্লেখিত দেশগুলোর সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রসমূহ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি আলোচনা করেন।

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে সম্মেলনে অংশগ্রহণকারী ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলো এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা