জাতীয়

তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই-তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: 'তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই' উল্লেখ করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'দেশে রাত ১২ টার পর যারা টেলিভিশনের পর্দা গরম করে কথা বলেন তাদের দিয়ে তত্ত্বাবধায়ক সরকার আর হবেনা।'

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার ব্রজগোপাল টাউন হলে সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেছেন, বিএনপি 'সিরিজ মিটিং' করে বলেছে যে, তারা আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচনে যাবেনা। কিন্তু নির্বাচন তো কোন সরকারের অধীনে হয়না, নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরো বলেন, যখন নির্বাচন হয় তখন প্রশাসনের কর্মকর্তারা সরকারের অধীনে থাকেন না, তাদের দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে চলে যায়। নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করে থাকে। সরকার তখন ডিসি, এসপি, ইউএনও কাউকেই বদলি করতে পারেনা। সব নির্বাচন কমিশনের হাতে চলে যায়।

হাছান মাহমুদ এসময় সরকারের উন্নয়ন কাজের চিত্র তুলে ধরে বলেন, দেশে আজকে প্রতিটি মানুষের চেহারা বদলে গেছে। খালিপায়ে, ছেঁড়া কাপড়ে মানুষ দেখা যায়না। কুঁড়েঘর খুঁজে পাওয়া যায়না সহজে। এই বদলে যাওয়া কোন যাদুর কারণে হয় নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে আজকে এই দেশ বদলে গেছে। বিএনপি নেতারা বলেছিল, এই সরকার পদ্মাসেতু করতে পারবেনা। কিন্তু শেখ হাসিনার সরকার সেই পদ্মা সেতু তৈরি করে দেখিয়েছে। আমি সেদিনের অপেক্ষায় আছি যেদিন বিএনপি নেতারা পদ্মাসেতুর উপর দিয়ে গাড়ি করে যাবে।

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, আমরা যখন ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের কথা বললাম তখন অনেকেই এর অর্থ বোঝে নি। এখন ডিজিটাল বাংলাদেশ আর স্বপ্ন নয়, বাস্তবতা। এখন ঘরে বসেই টাকা লেনদেন, বিশ্ববিদ্যায়ে ভর্তি আবেদন করা যায়, কৃষক ক্ষেত থেকে সমস্যার ছবি পাঠিয়ে সমাধান পায়। এটিই ডিজিটাল বাংলাদেশ।

এর আগে তথ্যমন্ত্রী এমপি জ্যাকবের বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সমগ্র দেশের উন্নয়নে বিশ্বাস করে। সারা দেশের উন্নয়নের মধ্যেই জাতি ও রাষ্ট্রের উন্নয়ন নিহিত। সেকারণে দেশের প্রতিটি প্রান্তে যাতে উন্নয়নের ছোঁয়া লাগে, সরকার সেই লক্ষ্যে কাজ করছে।

এছাড়া অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ কায়সার আহমেদ দুলালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। মন্ত্রী হাছান মাহমুদ দুপুরে হেলিকপ্টারযোগে চর ফ্যাশনে অবতরণের পরই সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। মুজিব শতবর্ষ উপলক্ষে সেখানে শেখ রাসেল শিশুপার্কে স্মারক বৃক্ষরোপণ করেন তিনি।

উল্লেখ্য এদিন চর ফ্যাশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শনকালে ভোলার ডেপুটি কমিশনার মো. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, পুলিশ সুপার সরকার মো. কায়সার, উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন্দ, পৌর মেয়র মোহাম্মদ মোর্শেদ প্রমুখ মন্ত্রীর সাথে ছিলেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা