বেকারত্ব
জাতীয়

সরকারের বিমাতা আচরণে বেকারত্ব বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: যুবকদের প্রতি সরকারের বিমাতা সুলভ আচরণে বেকারত্ব বাড়ছে বলে অভিযােগ করেছেন বাংলাদেশ যুব শক্তির প্রধান উপদেষ্টা হানিফ বাংলাদেশী।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল এগারো টায় জাতীয় প্রেসক্লাবের সামনে করােনার মহামারিতে বিভিন্ন সেক্টরে কর্ম হারিয়ে বেকার হয়ে যাওয়া হতাশ যুবকদের জন্য কর্মসংস্থান ও বেকার ভাতার দাবিতে বাংলাদেশ যুব শক্তি আয়ােজিত প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হানিফ বাংলাদেশী বলেন, গত ১২ বছরে ক্রমাগত আমাদের জিডিপি বেড়েছে। আমদের বাজেটের আকার দিনকে দিন বড় হয়েছে। কিন্তু সে অনুপাতে গত ১২ বছরে দেশে উৎপাদনমুখী বা কর্মসংস্থান সৃষ্টি করার মতাে বিনিয়ােগ হয়নি, যৎসামান্য বিনিয়ােগ যা হয়েছে, তাও হয়েছে সেবা খাতে।

প্রকৃতপক্ষে দেশের জিডিপি বৃদ্ধি কিংবা দেশের বাজেটের আকার আয়তন বাড়ার তুলনায় দেশে বিনিয়ােগ বাড়েনি বরং কমেছে। তাহলে আমাদের এইসব টাকা গেলাে কোথায়?

তিনি আরও বলেন, “বাংলাদেশে বেকার সমস্যা একটা মহামারি আকার ধারন করেছে করােনার মহামারিতে সে সমস্যা আরাে প্রকট আকার ধারণ করেছে। দেশে বর্তমানে শুধু শিক্ষিত বেকার ৭৪ লাখ। এছাড়াও প্রশিক্ষিত চাকুরিচ্যুত, বিদেশ ফেরত সব মিলিয়ে প্রায় ৪ কোটি যুবক বেকার জীবনযাপন করছে। আমাদের ৪ দফা দাবিপূরণ হলে দেশের যুবকদের সমস্যা অনেকটাই লাঘব
হবে।”

বাংলাদেশ যুব শক্তির ৪ দফা দাবি হচ্ছে

  • শিক্ষিত-প্রশিক্ষিত করােনাকালীন চাকুরিচ্যুত ও বিদেশ ফেরত বেকার যুবকদের মধ্যে যারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে চায় তাদেরকে সহজ শর্তে সহজ কিস্তিতে বিনা সুদে ঋণ প্রদান করতে হবে।
  • বিদেশে যেতে ইচ্ছুক যুবকদের সরকারি খরচে বিদেশ পাঠাতে হবে, যাওয়ার পর কিস্তিতে অর্থ পরিশােধের ব্যবস্থা রাখতে হবে।
  • চাকুরি করতে ইচ্ছুক বেকার যুবকদের জন্য সরকারি, আধা সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে শূন্য পদে তড়িৎ নিয়ােগের ব্যবস্থা করতে হবে। করােনাকালীন চাকুরিচ্যুতদের অগ্রাধিকার দিতে হবে।
  • চাকুরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করতে হবে, আবেদন ফি মওকুফ করতে হবে ও চাকুরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা দিতে হবে।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ যুব শক্তির সভাপতি জিয়াউর রহমান বলেন, গত ১২ বছরে শুধুমাত্র পাচার হয়েছে। প্রায় ১০ লক্ষ কোটি টাকা। এই টাকাকে যদি বাংলাদেশের ৮৭ হাজার গ্রামে ভাগ করেন তাহলে গ্রাম প্রতি এর পরিমান দাড়ায় ১০ কোটি টাকারও বেশি, ৪৫৫৪ টি ইউনিয়নে ভাগ করলে প্রতি ইউনিয়নের পাচার হয়েছে প্রায় ২২০ কোটি টাকা বা ৫০৭ টি
উপজেলা ভাগ করলে উপজেলা প্রতি পাচার হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। এই টাকা প্রতি উপজেলায় বিনিয়ােগ করা গেলে, আমাদের যুব সমাজের কর্মসংস্থানের সংকট অনেকাংশে কমে আসতাে এবং অর্থনৈতিক অগ্রগতির স্বাভাবিক নিয়মে নতুন নতুন কর্মসংস্থানের পথ সৃষ্টি করতাে।”

তিনি আরও বলেন, করােনাকালে সরকার দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণােদনা ঘােষণা করলেও অসহ- বেকার যুবকদের জন্য কোন ধরণের প্রণােদনা ঘােষণা করা হয়নি। আমরা অবিলম্বে বিশেষ প্রণােদনা ঘােষণা করে হতাশা যুবকদের জন্য বেকার ভাতা ও নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করে সমাজের মূল স্রোতধারায় তাদেরকে অন্তর্ভুক্ত করা দাবি জানাচ্ছি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, ডা. আব্দুর রাজ্জাক, আলম চৌধুরী, মীর মােজাম্মেল হােসেন মিলন, নাহিদ রহমান পুতুল, সৌরভ, এন ইউ আহমেদ, মােঃ শিহাব উদ্দিন, আব্দুল মােমিন, মােঃ কাউছার প্রমুখ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা