ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল। ফাইল ফটো
জাতীয়

হাসপাতাল থেকে থানায় রাসেল

নিজস্ব প্রতিবেদক: পুলিশি রিমান্ডে থাকা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত সোয়া ১২টার দিকে আবারো গুলশান থানায় নেওয়া হয়েছে।

ইভ্যালির এমডি রাসেল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টার দিকে বুকে ব্যথা অনুভব করেন। তখন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢামেক কর্তৃপক্ষ তাকে মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেন।

গুলশান থানার দায়িত্বরত অফিসার অলিন্দ্র বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ইভ্যালির এমডি রাতে বুকে ব্যথা অনুভব করার বিষয়টি গুলশান থানা কর্তৃপক্ষকে জানান। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিকভাবে তার শারীরিক অবস্থা চেকআপ করে তাকে মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাসেলকে আবারও গুলশান থানায় নিয়ে আসা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা