জাতীয়

পদোন্নতি পেলেন ৫১ জন বিশেষজ্ঞ চিকিৎসক

নিজস্ব প্রতবেদক: উচ্চতর মেডিক্যাল শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর ৫১ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষককে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়াদের মধ্যে রয়েছেন- ৯ জন অধ্যাপক, ১৮ জন সহযোগী অধ্যাপক ও ২৪ জন সহকারী অধ্যাপক।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে পদোন্নতিপ্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। পরে সেখানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডা. শারফুদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন উচ্চতর চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন রোগ বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পদোন্নতি হলো কর্মদক্ষতার সঠিক মূল্যায়ন। এর মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মস্পৃহা আরও বাড়বে। তারা বেশি করে উচ্চতর চিকিৎসা শিক্ষা প্রদানে ও গবেষণা কার্যক্রমে নিজেকে নিয়োজিত করতে আরও উৎসাহিত হবেন। যা প্রকারান্তরে চিকিৎসাপেশার মানোন্নয়নে বড় অবদান রাখবে।

তিনি বলেন, গবেষণালব্ধ বিষয় বিশ্ববিদ্যালয়ের জার্নালে প্রকাশের ওপর গুরুত্ব দিতে হবে। ইন্সটিটিউশনাল প্র্যাকটিসে আগ্রহী শিক্ষকেরা পরবর্তী পদোন্নতিতে অগ্রাধিকার পাবেন।

অনুষ্ঠানে বিএসএমএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আলম, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল ও রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে অধ্যাপক শারফুদ্দিন উপাচার্য বহির্বিভাগ-১ এর ৩১৫ ও ৩১৬ নং কক্ষে পেডিয়াট্রিক অ্যান্ডোক্রাইনোলজি ক্লিনিক, পেডিয়াট্রিক থাইরয়েড ক্লিনিক ও গ্রোথ ক্লিনিকের শুভ উদ্বোধন করেন। শিশু বিভাগের অধীনে পরিচালিত এ বিভাগে শিশুদের হরমোনজনিত বিভিন্ন রোগ ও সমস্যা, ডায়াবেটিস ও গলগন্ডসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা প্রদান করা হবে। সপ্তাহের প্রতি রবি, সোম ও বৃহস্পতিবার শিশুদের এ ক্লিনিকে সেবাদান করা হবে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা