জাতীয়

ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলে ট্রাকের ধাক্কায় কালাই খান (৩৫) নামের রিক্সা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। রোববার (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটায় সময় মতিঝিল শাপলা চত্বর মেইন রোডে দ্রুতগামী ট্রাক রিক্সায় ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার উপ-পরিদর্শক এসআই ইসমাইল হোসেন জানান, রাজধানীর লক্ষীবাজার থেকে রিকশাচালক দুই যাত্রীকে নিয়ে কমলাপুর যাওয়ার পথে মতিঝিলে দ্রুতগামী ট্রাকটি রিকশাটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে ৩ জনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রিক্সার চালক, কালাই খান (৩৫) কে মৃত ঘোষণা করেন। এছাড়া অপর দুইজন ইয়াসিন (১৩) ও আরাফাত (১০) জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত দুজন জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সান নিউজ/এমএইচ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা