জাতীয়

পৌরসভার কার্যক্রমে নতুন মাত্রা পাবে

নিউজ ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, দেশের সকল পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেয়ায় মেয়র এবং সিইও’র যৌথ প্রচেষ্টায় পৌরসভার কার্যক্রমে নতুন মাত্রা পাবে।

শনিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর সাধারণ সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সভায় মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর প্রেসিডেন্ট ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌর সভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ।

পৌরসভায় সিইও নিয়োগকে সরকারের সঠিক সিদ্ধান্ত উল্লেখ করে মো. তাজুল ইসলাম বলেন, পৌরসভাগুলোতে প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ সরকারের সর্বোচ্চ মহলের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে পৌরসভাগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আসবে। রাজস্ব আয় ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, পৌরসভাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দখলদারিত্ব, নাগরিক সেবা প্রদান, অন্যায়-অবিচার দূর, সরকারি জায়গায় উদ্ধারসহ ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সহজ হবে। পৌরসভার মেয়র এবং প্রধান নির্বাহী কর্মকর্তার যৌথ উদ্যোগে পৌরসভায় নতুন কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

মো. তাজুল ইসলাম বলেন, সুশাসনের জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা অপরিহার্য। রাষ্ট্র সংবিধান অনুযায়ী চলে। ক্ষমতায়ন করলেই হবে না জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে, নতুবা স্বেচ্ছাচারিতা তৈরি হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে পারলেই মানুষ ভালো থাকবে। একজনের ভালোর জন্য অন্যের ক্ষতি করা যাবে না। জনগণকে তার কাঙ্ক্ষিত সেবা কোন প্রকার ঝামেলা ছাড়াই নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে।

এলজিআরডি মন্ত্রী বলেন, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তার সবাই এদেশের সন্তান। সবার লক্ষ্য উদ্দেশ্য একটায় আর তা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কৃষক-শ্রমিকের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে দেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।

তিনি আরও বলেন, পদ্মা সেতু, চট্টগ্রাম কর্ণফুলী ট্যানেল, মেট্রোরেল, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরসহ যেসকল মেগা প্রকল্প চলমান রয়েছে এগুলো বাস্তবায়িত হলে দেশ নতুন উচ্চতায় পৌঁছাবে।

নগর আদালত প্রতিষ্ঠার প্রসঙ্গে মো. তাজুল ইসলাম বলেন, বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং আদালতে মামলার চাপ কমাতে গ্রাম আদালতের ন্যায় নগর আদালত চালু করার পরিকল্পনা করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, করোনার মহা সংকটে জীবন বাজি রেখে পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারসহ সকল জনপ্রতিনিধি মানুষের সেবায় নিজেকে সঁপে দিয়েছেন। অসহায় দুস্থ মানুষের ঘরে ঘরে খাবার, ঔষধপত্র পৌঁছে দিয়েছেন। কয়েকজনের ভুল ত্রুটির জন্য সকলকে এক কাতারে মাপা ঠিক হবে না।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা