জাতীয়

এডিসের লার্ভা,ওয়াসার প্রকৌশলীর বিরুদ্ধে মামলার নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, এডিসের লার্ভা উৎপাদকারী মিরপুর-১ এর ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ প্রদান করা হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণকল্পে মিরপুরে "দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার" স্লোগানটি বাস্তবায়নে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে মিরপুর-১ এর ওয়াসা ভবনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি একথা বলেন।

মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ওয়াসার মতো একটি প্রতিষ্ঠানের আঞ্চলিক অফিসের ভিতরে অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিভিন্ন জায়গায় অসংখ্য লার্ভা দৃশ্যমান থাকায় এর নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ব্যক্তিগত, সরকারী কিংবা বেসরকারী যেকোন ভবনেই এডিসের লার্ভা পাওয়া গেলে কাউকেই ছাড় দেয়া হচ্ছে না, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডিএনসিসির মেয়র বলেন, মেয়র কিংবা কাউন্সিলর কার‌ও একার পক্ষেই এডিস মশা দূর করা সম্ভব নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বিস্তাররোধ এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে।

এর পূর্বে মেয়র জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন, বিদ্যমান করোনা পরিস্থিতিতে ডেঙ্গুতে যাতে কারও মৃত্যু না হয় সেজন্যই সুস্থ্যতার জন্য চলমান সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।

দিনের কর্মসূচীর শুরুতে একাধিক বাসাবাড়ি পরিদর্শনকালে ডিএনসিসি মেয়রের উপস্থিতিতে মিরপুর-১ এর দক্ষিণ বিশিল ৪ নম্বর রোড এলাকায় ফুটপাত ও রাস্থা দখল করে নির্মাণ সামগ্রী রাখার কারণে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা এবং সামগ্রীগুলো ৬ হাজার ১৮০ টাকায় স্পট নিলাম করা হয়।

ডিএনসিসি মেয়র নিজেদের সুস্থতার জন্যই লজ্জা পরিহার করে সবাই মিলে “দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার” এই স্লোগানটি বাস্তবায়নের আহ্বান জানান।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা