জাতীয়

রাজধানীতে দুই যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগের সেগুন বাগিচায় এক প্রাইভেটকারের ভেতর থেকে ঘুমন্ত অবস্থায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে রাজধানীর সেগুন বাগিচার বটতলা এলাকা থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, সিয়াম শেখ (১৯), কুমিল্লা জেলার লালমাই উপজেলার মৃত জসিম উদ্দিনের ছেলে। অপর জন রাকিব হোসেন (১৭) ফরিদপুর জেলার সদরপুর উপজেলার হানিফ শেখের ছেলে। তারা উভয়েই নাভানা সিএনজির কর্মচারী বলে জানা গেছে।

খবর পেয়ে, সকাল সাড়ে নয়টায় সেখান থেকে দু'জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে বেলা ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা মৃত রাকিবের বাবা মোহাম্মদ রামিল জানায়, দুই বন্ধু প্রাইভেটকারের রং এর কাজ করেন একজন কুরবান অটোমোবাইল আর একজন বাচ্চু অটোমোবাইল এ গাড়ির রং এর কাজ করে।

রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান জানিয়েছেন, মৃত ওই দুই ব্যক্তি প্রাইভেট কারের ডেন্টিংয়ের কাজ করতেন। সোমবার রাতেও তারা কাজ করেন। কিন্তু সকালে তাদের কোনো সাড়া না পেয়ে নাভানার ফিলিং স্টেশনের লোকজন ও স্থানীয়রা শাহবাগ থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

তিনি বলেন, ঘটনাটি আত্মহত্যা, খুন নাকি তারা অন্য কোনোভাবে মারা গেছে তা প্রাথমিকভাবে ধারণা করা সম্ভব হচ্ছে না। তবে ময়না তদন্তের পর এ বিষয়ে জানা যাবে বলেও উল্লেখ করেন ডিসি মো. সাজ্জাদুর রহমান।

এদিকে, ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্ছু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা