জাতীয়

ব্রুনাইয়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু বুক কর্নার

সাননিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইউনিভার্সিটি অব টেকনোলজি, ব্রুনাই (ইউটিবি) ক্যাম্পাসে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নামক একটি বইয়ের কর্নার স্থাপন করা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সোমবার (৩০ আগস্ট) ব্রুনাই দারুসসালামে বাংলাদেশ হাই কমিশন ও ইউটিবি আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে বঙ্গবন্ধু-বাংলাদেশ বুক কর্নার উদ্বোধন করেন।

এ সময় ব্রুনাই দারুসসালামে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাহিদা রহমান সুমনা, ইউটিবি’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. দায়াং হাজাহ জোহরাহ বিনতি হাজী সুলাইমান, কূটনৈতিক কোরের ডিন, আট জন রাষ্ট্রদূত, সুশীল সমাজের প্রতিনিধি এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

বঙ্গবন্ধু যে ‘সোনার বাংলার’ স্বপ্ন দেখেছিলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটিকে সেই সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে কিভাবে দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে চেয়েছিলেন, তা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার মর্মান্তিক মৃত্যু এবং তার পরবর্তী সময়ে অসংখ্য বিপর্যয় সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গতিশীল নেতৃত্বের মাধ্যমে আজ বাংলাদেশকে অন্যতম সম্ভাবনাময় দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, যা শিগগিরই স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

ব্রুনাই দারুসসালামকে বাংলাদেশের একটি বন্ধু রাষ্ট্র হিসেবে অভিহিত করে আলম সেখানে প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা ও টিকা প্রদানের জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা