সংগৃহীত ছবি
জাতীয়

শাহবাগ অবরোধ করলেন আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাস্তা অবরোধ করেছে চাকরি প্রত্যশি আন্দোলনকারীরা।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় শাহবাগ মোড়ে অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের রাস্তা অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ আছে। এর ফলে এই রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: দূষণমাত্রার তালিকায় ঢাকা ২২তম

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাকিল জানান, শনিবার দুপুরের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করছিল। এরপর সেখান থেকে আন্দোলনকারীরা হঠাৎ করেই শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে এই রাস্তাটি অবরোধ করেন। এর পরে এই রাস্তা অবরোধের কারণে শাহবাগ এলাকায় আপাতত সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য কাজ করছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা