সংগৃহীত ছবি
জাতীয়

৯ তারিখ চলবে জামালপুর এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে একদল দুষ্কৃতকারীদের হামলায় ঢাকা-জামালপুর-ভূয়াপুর-ঢাকা রুটে চলাচল করা আন্তঃনগর ট্রেন জামালপুর এক্সপ্রেস ক্ষতিগ্রস্ত হয়। তবে গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হলেও জামালপুর এক্সপ্রেস ট্রেনটি চালানো সম্ভব হয়নি। কিন্তু মেরামত শেষে এই ট্রেনটি আবারও চালানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। এর ফলে ট্রেন চলাচল বন্ধ হওয়ার ৫২ দিন পরে চালু হতে যাচ্ছে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি।

আরও পড়ুন: গণভবন পরিদর্শনে তথ্য উপদেষ্টা

শনিবার (০৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত ১ জরুরি বার্তায় এই তথ্যটি জানা যায়।

বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের জামালপুর এক্সপ্রেস (৭৯৯/৮০০) আগামী সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে ডাব্লিউটিটি/৫৩ অনুযায়ী চলাচল করবে। এই বিষয়ে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

ইতোমধ্যে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে জামালপুর এক্সপ্রেস ট্রেনটির টিকিট বিক্রি শুরু হয়েছে।

তার আগে গত রবিবার (১১ আগস্ট) বাংলাদেশ রেলওয়ে জানায়, সারা দেশব্যাপী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে একদল দুষ্কৃতকারীরা আন্তঃনগর ট্রেন জামালপুর এক্সপ্রেসের ট্রেনটির কোচে অগ্নিসংযোগ, কোচের দরজা ও জানালার গ্লাস ভেঙে ফেলে। এ সময় দুষ্কৃতকারীদের হামলায় ট্রেনের ৬টি কোচের জানালা ভেঙে যায় এবং ক্ষতিগ্রস্ত কোচগুলো বেজ স্টেশন এবং পাহাড়তলী শেডে পাঠিয়ে মেরামত করতে হবে। যা অনেক সময়সাপেক্ষ।

আরও পড়ুন: ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এতে আরও বলা হয়েছে, অন্যান ট্রেন চলাচল চালু করা হলে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি পরিচালনা করা সম্ভব হবে না। এই অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনটি মেরামত কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে এ ট্রেনটি চলাচল বন্ধ থাকবে।

এদিকে জামালপুর এক্সপ্রেস ঢাকা থেকে সকাল ১০টায় ছেড়ে ভুয়াপুর স্টেশনে পৌঁছায় বিকাল ৪টায়। এরপর ট্রেনটি ভুয়াপুর থেকে বিকাল সাড়ে ৪টায় ছেড়ে ঢাকায় পৌঁছায় রাত ১০টা ৪০ মি.। উভয় দিকের যাত্রাপথে ট্রেনটি ময়মনসিংহ-জামালপুর-সরিষাবাড়ী রুট ব্যবহার করে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা