জাতীয়

বাসের ধাক্কায় ক্রিকেটারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ফার্মগেটে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার নীরব খান শহীদ (৩২) মারা গেছেন। এ ঘটনায় তার বন্ধু আফজাল গুরুতর অবস্থা হাসপাতালে চিকিৎসাধীন।

তেজগাঁও থানার ওসি সালাহউদ্দিন মিয়া জানান, শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নীরব কলাবাগান ক্রীড়াচক্রের প্রথম বিভাগের ক্রিকেটার ছিলেন।

ওসি সালাহউদ্দিন বলেন, ফার্মগেট ফুটওভার ব্রিজের কাছে এয়ারপোর্ট বঙ্গবন্ধু পরিবহনের একটি বাস ক্রিকেটার নীরবের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তিনি ছিটকে রাস্তায় পড়েন। এতে পেছনে থাকা আফজাল হোসেনও আহত হন।

তিনি বলেন, সংবাদ পেয়ে তেজগাঁও থানার পুলিশ দুজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ক্রিকেটার নীরবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। চালক পালিয়ে গেছেন, ঘাতক বাস জব্দ করেছি। পুলিশ চালককে গ্রেপ্তারে অভিযানে রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা