জাতীয়

নিজগৃহে ফেরা হলো না গৃহকর্মীর

নিজস্ব প্রতিবেদক: অন্যের ঘরের কাজ শেষে নিজ ঘরে ফেরা হলো না গৃহকর্মী শেফালীর। ৫০ বছরের এই নারী রাজধানীর মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনাটি ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিশ ঘোষ বলেন, শেফালী রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ঘাতক গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি।

এসআই আরও বলেন, মৃত নারী বাসা-বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন বলে জানতে পেরেছি। কাজ থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।

জানা গেছে, মৃত শেফালীর স্বামী লুৎফর রহমান। তাদের গ্রামের বাড়ি দিনাজপুরে। মাতুয়াইল মুসলিমবাগ এলাকায় ভাড়া বাসায় থাকেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা