জাতীয়

তিন শিক্ষার্থীকে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দারুস সালামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। এরা হলেন- মিরপুর কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আফরাজ আহমেদ ইমন (২০) ও সোহানুর রহমান সোহান (২০) এবং লিটল ফ্লাওয়ার মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ রিয়ান।

শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে মাজার রোড সেলিনা হাসপাতালের বিপরীত পাশে বসুপাড়া স্পট গলিতে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বন্ধু ও স্বজনরা।

আহতের বন্ধু আহানাফ রহমান জানান, সেলিনা ক্লিনিকের বিপরীত পাশ দিয়ে আহত তিনজন যাচ্ছিলেন। এসময় স্থানীয় কিছু ছেলে নিজেদের মধ্যে গন্ডগোল করছিল। তিনজন এসময় প্রতিবাদ জানিয়ে বলেন ‘কী হয়েছে’? এটা বলার সঙ্গে সঙ্গেই সেখানে স্থানীয় কিশোর গ্যাংয়ের শাকিব, ইমন, রায়হান, আমানসহ ১০ থেকে ১২ জন তাদের এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা মাজার রোড লাল কুটি এলাকায় থাকেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা