জাতীয়

ইসলামের প্রসারে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম

নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশে ইসলামের প্রকৃত পরিচর্যাকারী। ইসলামের প্রসারের লক্ষ্যে তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর নির্দেশে সর্বপ্রথম বেতার ও টেলিভিশনে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পবিত্র কোরআন ও তার তাফসির এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান প্রচারের সুব্যবস্থা করা হয়। তাবলীগ জামাত বিশ্বব্যাপী ইসলাম প্রচারের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

দেশ-বিদেশ থেকে আগত মেহমানদের ইসলাম প্রচারের সুবিধার্থে তিনি কাকরাইল মসজিদ সম্প্রসারণের ব্যবস্থা করে দেন। তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে সমাধা করার জন্য বঙ্গবন্ধু 'স্থায়ী বন্দোবস্ত' হিসেবে তুরাগ নদের তীরবর্তী জায়গাটি প্রদান করেন। বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমরা ওআইসি এর সদস্যপদ লাভ করি।

বুধবার (২৫ আগস্ট) সকালে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য দুইদিন ব্যাপী ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম-এর ৪র্থ সাধারণ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যিপ এরদোয়ান।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যেমন একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মহান স্থপতি, তেমনি বাংলাদেশে সরকারি পৃষ্ঠপোষকতায় ইসলামের প্রচার-প্রসারের স্থপতিও তিনি।জাতীয় পর্যায়ে ঈদে মিলাদুন্নবী (সা) পালন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠনসহ বঙ্গবন্ধু হজ পালনের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করেন এবং হজ ভ্রমণে কর রহিত করেন।বঙ্গবন্ধু সর্বপ্রথম আইন করে মদ, জুয়া, জুয়াসহ ইসলামবিরোধী সকল কার্যকলাপ কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেন।

প্রতিমন্ত্রীর আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা তার পিতার পথ ধরে ১০ হাজার কোটি টাকা ব্যয়ে একযোগে দেশব্যাপী ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণের মধ্যে দিয়ে বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন । তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে এ প্রকল্প দ্বিতীয় বৃহৎ।

অনুষ্ঠানে আইসিওয়াইএফ-এর সভাপতি তাহা আয়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ইসলামি সহযোগী সংস্থা (ওআইসি)-এর মহাসচিব ড. ইউসেফ আল-ওথাইমিনসহ বিভিন্ন দেশের মন্ত্রীরা বক্তব্য রাখেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা