জাতীয়

সরকারি কর্মচারীদের চামচাগিরির দরকার নেই

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের কোনো দলের চামচাগিরি কিংবা তোয়াজ-তোষণ করার প্রয়োজন নেই বলে হুশিয়ারী করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রশাসনের কর্মকর্তা-রাজনীতিবিদদের বিরোধ প্রত্যাশিত নয় বলে জানান তিনি।

বুধবার (২৫ আগস্ট) সচিবালয় চত্বরে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনি মোশতাকের চোখের জলের কথা জাতি এখনো ভুলে যায়নি। অতি আপনজন সাজার কোনো প্রয়োজন নেই। অনেকেই এখন নব্য আওয়ামী লীগার সেজেছে। ১৫ আগস্টের আগে নব্য আওয়ামী লীগারদের অনেকেই মুজিব কোট পরত। কিন্তু ১৫ আগস্টের পর তাদের অনেকেই মুজিব কোট লুকানোর চেষ্টায় ছিলো।

তিনি বলেন, আজ ভয় হয়, যখন দেখি সচিবালয়ের চারদিকে বিলবোর্ড, পোস্টারে আকাশ ঢেকে যায়। কারণ, ১৫ আগস্টের আগেও দলে ফুল ও মিছিল নিয়ে এসেছে অনেকে।

নব্য আওয়ামী লীগারদের উদ্দেশে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, কথায় কথায় তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পক্ষে কথা বলে, স্লোগান দেয়, প্রশংসা করে; এটা কি তাদের মনের কথা? তিনি আরও বলেন, তোয়াজ-তোষণের ফল এবং পরিণতি শুভ নয়। শেখ হাসিনার সরকার চায় স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতা।

সরকারি কর্মকর্তা বা প্রশাসকদের সঙ্গে রাজনীতিকদের একটা সুসম্পর্ক থাকতে হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতিবিদেরা সিদ্ধান্ত দেবেন আর তা বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা।

সভায় আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম; পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক; স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ আলী।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা